1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

মো. সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

টাঙ্গাইলের মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত হয়েছে আজ। এ উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে শহরের সাধারন গ্রন্থাগার মিলনায়তনে সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও সংগঠণের মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীণ ওয়াচ সম্পাদক ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার। বিশেষ বক্তা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুল বারী, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, ছাত্রনেতা নুরুল ইসলাম (ভিপি) প্রমূখ। উল্লেখ্য, ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির নায্য হিসসার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লংমার্চ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে- রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার সেই লংমার্চ রওনা হয়েছিলো। লংমার্চ শেষে কানসাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। সেই থেকে প্রতি বছরের মে মাসের ১৬ তারিখে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালন হয়ে আসছে।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর