1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় গ্রামীণ ব্যাংকের মত বিনিময় সভা অনুষ্ঠিত 

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
নওগাঁয় গ্রামীণ ব্যাংকের কর্মীদের সাথে  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার  বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা   মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ।
এ সময় প্রধান অতিথিকে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। নওগাঁ জোনাল ম্যানেজার  মো: আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সম্মানিত অতিথি ছিলেন  ব্যবস্থপনা পরিচালক   নূর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন উপ ব্যবস্থপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, মহা ব্যবস্থাপক আবু হায়াত আব্দুল মোত্তালিব। নওগাঁ জোনাল অডিট অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।
মত বিনিময় সভায় নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার প্রায় সাড়ে ছয় শত কর্মী উপস্থিত ছিলেন। বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে  গ্রামীণ ব্যাংকের  আরো অগ্রগতির জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অথিতিবৃন্দ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর