1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র হজ বুথ উদ্বোধন আশকোনা হজ ক্যাম্পে

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৫২ বার পঠিত
হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, ইভিপি ও ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান মোঃ তারেক উদ্দিন; ইভিপি এবং ইসলামিক ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ ইশরাত হোসেন খান সহ হজ ক্যাম্প এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন, “হজ বুথে হজযাত্রীদের সরকার নির্ধারিত কোটা অনুযায়ী বৈদেশিক মুদ্রা সরবরাহ ও ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট সেবা, হজ কার্ড, যাবতীয় তথ্য সেবা এবং হজ পালনের গাইডবই দেওয়া হচ্ছে।“
অনুষ্ঠানে ব্যাংক ও হাজীদের সার্বিক কল্যান কামনা করে হজ ক্যাম্পের গ্র্যান্ড ইমাম কর্তৃক দোয়া ও মোনাজাত করা হয়। হজ সেবাগ্রহণকারীদের প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে ছাতা ও ব্যাগ দেওয়া হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর