1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে ১ জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৮০ বার পঠিত

নওগাঁর পোরশায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত, স্পেশাল ট্রাইবুনাল নং -১ এবং সিনিয়র স্পেশাল জজ, নওগাঁ । একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ’র বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় প্রদান করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক। মৃত্যুদন্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান পোরশা উপজেলাধীন শাহ পুকুর দিঘীপাড়া গ্রামের আকবর আরীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, জেলার পোরশা উপজেলার পূর্বগ্রামের রবিউল ইসলামের মেয়ে ফাতেমা বেগমের সাথে মোস্তাফিজুর রহমানের বিয়ে হয়। তাদের বিবাহিত জীবনে একটি মেয়ে সন্তান ও একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। জীবিকা নির্বাহের তাগিদে মোস্তাফিজুর রহমানের স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে কুমিল্লা গিয়ে বসবাস শুরু করে। সেখানে বসবাসকালে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী ফাতেমা বেগমকে তার স্বামী গ্রামের বাড়িতে তার বাবা-মার কাছে রেখে যায়। পরবর্তীতে সে বাড়িতে বেড়াতে আসলে ২০২২ সালের ১২ জুন সকাল ৭টার দিকে স্ত্রী ফাতেমা বেগমকে গলা টিপে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানে বাঁশের সাথে ঝুলিয়ে রাখে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার প্রচেষ্টা চালায়।

সংবাদ পেয়ে ফাতেমার বাবা রবিউল ইসলাম ঘটনার দিনই জামাই মোস্তাফিজুর রহমানকে একমাত্র আসামী করে পোরশা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে দি প্যানেল কোড ১৮৬০ এর ৩০২/২০১ ধারায় আভিযোগ গঠন করা হয়।পুলিশ তদন্ত শেষে চার্জশটি দাখিল করে। অভিযোগে উল্লেখিত ১৮ জন স্বাক্ষীর মধ্যে ১৩ জন স্বাক্ষীকে আদালতে হাজির করে স্বাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানী প্যানেল কোড ১৮৬০ এর ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় জেলা ও দায়রা জজ মোস্তাফিজুর রহমানকে সম্মুখেই হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদন্ড বহাল রাখা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসীতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ প্রদান করেন। আসামী পক্ষে স্টেট ডিফেন্স এ্যাড. মোঃ রফিকুল ইসলাম বেনু মামলাটি পরিচালনা করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর