1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ভোলায় এলজিইডির ক্রিলিক আয়োজিত ছাত্রছাত্রীদের জলবায়ু সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৩০ বার পঠিত

১৬ মে ভোলা এলজিইডি প্রশিক্ষণ কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম) এর মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আবদুল হাকিম প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ উদ্বোধনকালে মোঃ আবদুল হাকিম বলেন, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দক্ষতার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানে তাদের নিজ নিজ এলাকায় জনগণ ও নিজ পরিবারে সচেতনতা বৃদ্ধির জন্য অধিক দায়িত্বশীলতার হতে পারবে। ছাত্রাবস্থায় প্রশিক্ষণ গ্রহণ করলে আত্মবিশ্বাস, নেতৃত্বের বিকাশ, দলগত দক্ষতা, ব্যক্তিগত শৃঙ্খলা, চিন্তাচেতনার বিকাশ, সচেতনতা সৃষ্টি, ব্যক্তিগত ও সামাজিক জীবনযাত্রার মান বিকাশে সহায়তা করে।

ফলে পরবর্তী সময় কলেজ-বিশ্ববিদ্যালয় এবং কর্মজীবন জলবায়ু ও পরিবেশন সচেতন নাগরিক হিসেবে তৈরি হতে সহায়তা করবে। তিনি নিয়মিত লেখা-পড়ার পাশপাশি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, প্রতিকূল পরিবেশে খাপ খাওয়ানো এবং সক্ষমতা বাড়ানোর জন্য ছাত্রছাত্রীদের সক্ষমতা বাড়ানোর আহবান জানান।

প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি-ক্রিলিকের প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ, জলবায়ু বিশেষজ্ঞ ফারুক বিশ্বাস ও পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান। প্রশিক্ষণে ভোলা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের একশজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর