1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১০১ বার পঠিত
নওগাঁর মান্দায় জনতা ব্যাংক পিএলসি. সতীহাট শাখায় গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে  উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট বাজারের শহীদ মিনার মার্কেটে জনতা ব্যাংক পিএলসি.সতীহাট শাখা,নওগাঁ’র নিচ তলায় এ গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি.সতীহাট শাখা’র ব্যবস্থাপক মোঃ মোকলেছার রহমান।
এসময় জনতা ব্যাংক পিএলসি. এরিয়া অফিস নওগাঁ’র প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক পিএলসি.বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র মহাব্যবস্থাপক অরুন প্রকাশ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), সতীহাট বাজার বণিক সমিতির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ইট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মকসেদ আলী, জনতা ব্যাংক পিএলসি. এরিয়া অফিস নওগাঁ’র উপ-মহাব্যবস্থাপক এনামুল বশির, জনতা ব্যাংক পিএলসি.বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপক মোকতার হোসেন,অগ্রণী ব্যাংক পিএলসি. সতীহাট শাখা’র ব্যবস্থাপক আব্দুল জব্বার এবং চাউল কল মালিক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাবসায়ী উত্তম কুমার  সরকার এবং দ্বিজেন্দ্রনাথ মাষ্টার প্রমূখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর