1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে রূপালী ব্যাংকের স্টেকহোল্ডারদের সভা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১০২ বার পঠিত

রূপালী ব্যাংক পিএলসিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে, ২০২৪) ব্যাংকের প্রধান কার্যালয়ের সাধারণ ব্যাংকিং বিভাগের আয়োজনে বরিশাল শহরস্থ বিডিএস মিলনায়তনে সুশাসন প্রতিষ্ঠার জন্য অংশীজনের অংশগ্রহণে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস ও বিশেষ অতিথি হিসেবে একই বিভাগের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ সভাপতিত্ব করেন। সভায় বক্তারা জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

এতে ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান ও সাধারন ব্যাংকিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহবুর রহমান সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপক, গ্রাহক ও স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর