1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

র‌্যাব-১৪ এর অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৬২ বার পঠিত
১৪ মে ২৪  সন্ধা ৭ টার সময়  র‌্যাব-১৪, ময়মনসিংহের উপ-অধিনায়ক মেজর শিশির মাহমুদ তালুকদার এর  অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা বাইপাস এলাকায় অবস্থান করিতেছে।  আভিযানিক দলটি ময়মনসিংহ ভাটি বাড়েরাস্থ ঢাকা বাইপাস টু মুক্তাগাছা গামী রোডের উত্তর পার্শ্বে মুজিব প্লাজা রাকিব ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এর সামনে পাকা রাস্তার উপর হইতে পালানোর প্রস্তুতিকালে মো: মাজহারুল ইসলাম (৩৩)’কে আটক করে ।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ২৪২(দুইশত বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। আটককৃত ব্যক্তির নাম মোঃ মাজহারুল ইসলাম (৩৩), পিতা-মোঃ বাদল মিয়া, সাং-দীঘারকান্দা, ২৫ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।  ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর