1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সুজানগরে ইউপি সদস্যকে দিন দুপুরে হাতুড়ি পিটা করলো প্রতিপক্ষরা

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত

পাবনার সুজানগর উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতা চলছেই। মঙ্গলবার (১৪ মে) দুপুরে চরগোবিন্দপুর বাজারে প্রকাশ্যে আহম্মদপুর ইউপির ১ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আরিফুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

৮ মে সুজানগর উপজেলানপরিষদের প্রথম ধাপের নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন আনারসর মার্কার সমর্থকরা। উপজেলা পরিষদ নির্বাচনে শাহীনুজ্জামান শাহীনের আনারস প্রতিকের নির্বাচন করেন ইউপি সদস্য আরিফুর রহমান। তাদের দাবি রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন (মোটরসাইকেলের) আব্দুল ওহাবের সমর্থকরা তাকে একা পেয়ে দিন দুপুরে বাজারের মধ্যে পিটিয়ে আহত করে।

আহত অবস্থায় স্থানীয়রা ইউপি সদস্যকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। ইউপি সদস্য আরিফুর রহমানকে হাতুড়ি পিটা করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে সংবাদ পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহম্মদপুর ইউপির চেয়ারম্যান সোহানুর রহমান সবুজ জানান, আমি সারা দিন বাইরে ছিলাম। এলাকায় এসে শুনতে পারলাম ইউপি সদস্যকে মারপিট করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর