1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরে মোটরসাইকেল ও সিএনজি  মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৩৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামের একজন নিহত ও ৫ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকালে শেখ হাসিনা সড়কে উপজেলার দত্তখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার পলন মিয়ার ছেলে।
নিহতের পিতা পলন মিয়া জানান, সকালে ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় উঠেন। এতে আরো যাত্রী ছিল। অটোরিক্সাটি দত্তখোলা নামক স্থানে অতিক্রম করার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিতে মুখোমুখি ধাক্কা দেয়। এতে জিতু মিয়াসহ সবাই আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জিতুকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর