1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সোনালী ব্যাংকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একীভূতকরণে চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৯২ বার পঠিত

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির সাথে একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এ লক্ষে রবিবার বাংলাদেশ ব্যাংকের এন হামিদুল্লাহ মিলনায়তনে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে সমঝোতা স্মারকে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আফজাল করিম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পক্ষে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোঃ হাবিবুর রহমান গাজী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পরবর্তী এক প্রশ্নের জবাবে সোনালী ব্যাংক পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আফজাল করিম বলেন, এ একীভূতকরণের ফলে উভয় ব্যাংকের গ্রাহকের স্বার্থ শতভাগ সংরক্ষিত হবে। এক্ষেত্রে তাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

এছাড়া বিশেষ কোন বিভাগীয় কার্যক্রম না থাকলে এ দু’টি ব্যাংকের কেউ চাকরি হারাবে না। যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিশ্চিত করা হয়েছে। এ দু’টি ব্যাংক একীভূত হওয়ায় ঋণ প্রদানে সক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য সূচকেও উন্নয়ন ঘটবে আশা করা যায়। এসময় সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামীমা নার্গিস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাছের, ডেপুটি গভর্নর নুরুন নাহার, উভয় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর