1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এসএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১২৩ বার পঠিত

প্রতি বছরের মতো ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৭৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৯৮ জন শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জনের হার ৭৪.১৭%।

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫১৬ জন শিক্ষার্থী। পাসের হার ১০০%। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ১২৬৯ জন। বিজ্ঞানে জিপিএ-৫ অর্জনের হার ৮৪%। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩৪ জন। পাসের হার ১০০%। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ২৯ জন।

শুরু থেকেই মাইলস্টোন কলেজ এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখছে। পাসের হার, জিপিএ-৫ অর্জন সব ক্ষেত্রেই অনন্য সাফল্যের ছোঁয়া। নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, আমরা ছাত্রছাত্রীদের গুণগতমানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যালেন্ডার ভিত্তিক নিয়মিত একাডেমিক পাঠদান, বিশেষ একাডেমিক কার্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম আমাদের ছাত্রছাত্রীদের আশানুরূপ ফলাফল অর্জনে সহায়তা করে।

অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের মতে, মাইলস্টোন কলেজের প্রত্যাশা মতো ফলাফল লাভের জন্য প্রধান নিয়ামক হলো এখানকার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা। এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করায় তিনি মাইলস্টোন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর