1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

প্রতীক নিয়ে আজ থেকে প্রচারণায় নামবেন তৃতীয় ধাপের প্রার্থীরা

মোঃ ফারুক হোসেনঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১০৭ বার পঠিত

প্রতীক নিয়ে আজ সোমবার প্রচারণায় নামবেন উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের প্রার্থীরা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আজই তৃতীয় ধাপের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাবেন।

নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তারা অফিস চলাকালীন প্রতীক বরাদ্দ করবেন। এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা। আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচারণা। আগামী ২৯ মে এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ইসি জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জনসহ মোট ১ হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে বাছাই, আপিল শেষে এ সংখ্যা বাড়তে বা কমতে পারে।

মোট প্রার্থীর মধ্যে ৫ জন রয়েছেন একক প্রার্থী। চট্টগ্রামের চান্দনাইশে মহিলা ভাইস চেয়ারম্যান, পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, যশোরের অভয়নগরে ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জের ছাতক মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছে।

এবার ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৭৬টি উপজেলায় চার ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। যে ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি, পরে সেসব পরিষদে ভোট নেওয়া হবে।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৪৫টির মতো উপজেলায় ৮ মে ভোট হয়েছে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর