1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যাত্রাবাড়ী হতে চোরাচালানকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৩৪৪টি মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৭ বার পঠিত

গতকাল ১১ মে দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশের শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনয়নকৃত ৩৪৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে ০১ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোক্তার (৩৬), পিতা- মোঃ ইলিয়াস, মাতা- মোমিনা খাতুন, সাং- পাহারপুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে চোরাচালানকৃত মালামাল বহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার জব্দ এবং চোরাচালানকৃত ৩৪৪ (তিনশত চুঁয়াল্লিশ) টি মোবাইল ফোন ও ৩৪৪ (তিনশত চুঁয়াল্লিশ) টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোবাইলের মার্কেট ও দোকানে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর