1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ক্লাস চলাকালে বিদ্যালয়ে আগুন

বিডি টাইমস নিউজ ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের কেবি বালিকা বিদ্যালয় ও কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে ক্লাস চলাকালে আকস্মিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে দু’টি শ্রেণিকক্ষ।

রোববার (১২ মে) দুপুরে কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির কক্ষে আগুনের সূত্রপাত হয়।

এসময় আতঙ্কিত হয়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ষষ্ঠ শ্রেণির দু’টি ক্লাসরুমে আগুনের সূত্রপাত হয়। এসময় ওই শ্রেণিকক্ষ দু’টিতে থাকা ১০টি ফ্যান, দরজা-জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরআগে শ্রেণিকক্ষে আগুন দেখে বিদ্যালয় থেকে ছাত্রীরা আতঙ্কিত হয়ে বাহিরে বেরিয়ে আসে।

কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দু’টির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর প্রতিষ্ঠান প্রধানকে ক্ষয়ক্ষতির তালিকা করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর