1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডেমরা কোনাপাড়া দেয়াল চাপা পড়ে একজন নিহত, এক শিশু গুরুতর আহত।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

রাজধানীর ডেমরায় কোনাপাড়া মজুমদার সড়কে ভেঁকুর ধাক্কায় নির্মানধীন বাড়ির দেওয়াল ভেঁঙে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। নিহত পথচারীর নাম টুটুল (৪৫) এবং গুরুতর আহত শিশুর নাম রাসেল(৮)।

গত শনিবার ১১ মে রাত সাড়ে দশটার দিকে কোনাপাড়া বাজার সংলগ্ন মজুমদার রোডে সম্রাটের চা দোকানের গলির ভিতর এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত টুটুল কোনাপাড়া এলাকার বাইতুল কারিম জামে মসজিদ এলাকায় বসবাস করেন। গুরুতর আহত শিশু রাসেল দুর্ঘটনায় স্থলের পাশে ওহাব হাজীর বাড়ির বাসিন্দা।

স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪৭/২ হোল্ডিং এর বাউন্ডারির ভেতর থেকে একটি ভেঁকু কাজ করছিল, সেই সময় ওই পথ দিয়ে শিশু রাসেল, ও নিহত টুটুল হেটে যাওয়ার সময় আচমকা বিকট শব্দ শুনতে পান তারা। পরে চেয়ে দেখেন ভেঁকুর ধাক্কায় দেয়াল ভেঙে দুজন চাপা পড়ে আছেন। পরে লোকজন এগিয়ে এসে দেয়াল চাপা পড়া দু’জনকে বের করে নিয়ে আসেন। এদের মধ্যে টুটুল মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এবং আহত শিশু রাফেল কোমর পর্যন্ত দেয়াল চাপায় থেঁতলে যায় এবং গুরুতর আহত হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। আহত রাসেলের অবস্থা আশঙ্কা জনক বলেও জানায় তারা।

এদিকে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত টুটুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি, এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর