1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

জনসমুদ্রে রূপ নিল আওয়ামীলীগের সমাবেশস্থল।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১১ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে শুরু হওয়া আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছে। এতে জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল। শনিবার (১১ মে) দুপুরে মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি সমাবেশে এমন চিত্র দেখা যায়। দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সে সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে দেখা যায়। পরে দুপুর ৩ টায় মূল সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর সিটি কর্রপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস,
কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এদিকে সকাল থেকে এই সমাবেশে যোগ দিতে দলে দলে গজনবী রোডে আসতে থাকেন আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর হতে পুরো সমাবেশস্থল কয়েক হাজার নেতাকর্মীতে ভরে যায়। সমাবেশস্থল থেকে মোহাম্মদপুর বিহারী ক্যাম্প পর্যন্ত লোকে লোকারণ্য দেখা যায়। ভিড়ের কারণে নতুন করে কোনো মিছিল ভেতরের দিকে ঢোকার মতো পরিস্থিতি ছিলো নাহ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর