1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয়  আম বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১২৪ বার পঠিত

নওগাঁর মান্দায় আলেপ উদ্দিন সরদার (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১মে) সকাল ১১টার দিকে উপজেলার কাঞ্চন স্লুইচগেট এলাকায় আশরাফ আলীর আম বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এসময় আলামত হিসেবে পাশে পড়ে থাকা একটি খয়েরি রংয়ের শার্ট, একটি চার্জার লাইট এবং একটি জুতা জব্দ করা হয়।

নিহত আলেপ উদ্দিন সরদার উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত সমসের আলী ছেলে। তিনি দীর্ঘদিন যাবত কাঞ্চন খুদুর মোড় এলাকায় তার শশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।

নিহতের ভাগ্নে আনারুল ইসলাম বলেন, তার মামা পেশায় একজন শ্রমিক। বছরের অধিকাংশ সময় তিনি ফরিদপুর জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন। গত কয়েকদিন আগে ফরিদপুর থেকে বাড়ি আসেন তিনি। বাড়ি ফিরে আসার পরে স্ত্রী, ছেলে-মেয়েদের সাথে পারিবারিক বিরোধ চলছিলো। এরই জের ধরে তার মামাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি।

নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বলেন, আমার স্বামী গতকাল বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী খুদুর মোড়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে কাঞ্চন স্লুইচগেট এলাকায় একটি আম বাগানে তার স্বামীর লাশের সন্ধান পান। তবে পারিবারিক বিরোধের বিষয়টি এড়িয়ে যান তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সকালে কাঞ্চন স্লুইচগেট এলাকায় একটি আমবাগানে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তবে এবিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর