1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৩০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার সকালে জেলা ছাত্রমৈত্রী ও যুব মৈত্রীর উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে জেলা যুব মৈত্রীর সভাপতি কাজী তানভীর শিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ রুবেল, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, জেলা নারী মুক্তি সংসদ সভাপতি ফজিলাতুন নাহার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, উন্নত যোগযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রসরমান জেলা হলেও ব্রাহ্মণবাড়িয়ায় কোনো পাবলিক বিশ^বিদ্যালয় অথবা মেডিকেল কলেজ নেই। এসব প্রতিষ্ঠান স্থাপন করা জেলাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী। প্রধানমন্ত্রী এই দাবী বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি। বক্তারা, জেলাবাসীর উচ্চ শিক্ষার সুবিধায় দ্রুত দাবী বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল রোড, কুমারশীল মোড়সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর