1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগকে সর্বতোভাবে পাশে থাকার আহ্বান -গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৩২ বার পঠিত
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শোষনমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক পথ অনুসরণ করে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সকল মানুষের অধিকার সুসংহত করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই এই সংগঠন এখনো এগিয়ে যাচ্ছে। তিনি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ আর দুর্দিন দেখতে চায়না। তাই ছাত্রলীগের ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন -স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত সভায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সুরাপ মিয়া সোহাগ, তামান্না জেসমিন রিভা প্রমূখ। এদিকে সভাকে ঘিরে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল করে সমাবেশে অংশ নেয়। সভায় আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর