1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মেসির পর রোনালদোও যাবেন মায়ামিতে

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১২৫ বার পঠিত

গেল বছর লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। এরপর তারা লুইস সুয়ারেজসহ বার্সেলোনার বেশ কিছু তারকাকে দলে ভিড়িয়েছেন।

এবার আরও উচ্চাভিলাষী প্রকল্পে হাত দিতে যাচ্ছে আমেরিকার ক্লাবটি। মেসির পর ক্রিস্টিয়ানো রোনালদোকেও তারা দলে ভেড়াতে চাচ্ছে। সময়ের সেরা দুই ফুটবলারকে তারা একই তাবুর নিচে আনতে চাচ্ছে এবং এই বিষয়ে তারা সিরিয়াস।

সৌদি আরবের সাংবাদিক আব্দুল আজিজ আল-তামিমির বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা জানিয়েছেন, সম্প্রতি ইন্টার মায়ামি যোগাযোগ করেছে রোনালদোর সঙ্গে। তারা জানতে চেয়েছে তিনি মায়ামিতে যোগ দিতে আগ্রহী কিনা। কোনোভাবে সেটার সম্ভাবনা আছে কিনা। অবশ্য রোনালদো এখনও কিছু জানাননি।

তবে আগামী মৌসুমে সেটা সম্ভব নয়। কারণ, রোনালদো ২০২৫ সাল পর্যন্ত আল নাসরে থাকবেন। সেক্ষেত্রে ২০২৬ সালে সম্ভব। তখন রোনালদোর বয়স হবে ৪০। সেই বয়সে রোনালদোকে কি মায়ামি দলে নিবে?

তবে আধুনিক ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদোকে একই তাবুর নিচে আনতে পারাটা হবে মায়ামির জন্য বিরাট অর্জন। সেই লক্ষ্যেই তারা এমন কিছু করার কথা ভাবছে হয়তো।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর