1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভোলা জেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান চাপড়ী আলিম মাদরাসা।

মোঃ আবু তাহের, তজুমদ্দিন (ভোলা):
  • প্রকাশে সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদরাসা পর্যায় ভোলা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে তজুমদ্দিন উপজেলার চাপড়ী আলিম মাদরাসা।

ইতোপূর্বে এ প্রতিষ্ঠান পরপর তিনবার [২০২২—২০২৪] উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ  প্রতিষ্ঠান [মাদরাসা পর্যায়] নির্বাচিত হয়েছিল।

সুত্র জানায়, মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান হারুন-এর দক্ষ পরিচালনায়, চাপড়ী আলিম মাদরাসার এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানের যাবতীয় অভাব পূরণ করে একটি শিক্ষাবান্ধব উন্নত পরিবেশ উপহার দেয়ায়
আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি জনাব ইশতিয়াক হাসানসহ ম্যানেজিং কমিটির সদস্যরা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অধ্যক্ষ হাবিবুর রহমান হারুন বলেন, এ সাফল্যের অংশীদার উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী,  অভিভাবক-এলাকাবাসী ও সাবেক-বর্তমান শিক্ষার্থীসহ সকলে। চাপড়ী আলিম মাদরাসার ধারাবাহিক অগ্রযাত্রায় আমরা সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর