1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ফরিদপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৫।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১২৭ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা মালবোঝাই একটি ট্রকের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ মে) রাত ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় মালবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় গোল্ডেন লাইনের একটি বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর