1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এক্সিম ব্যাংক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

ব্যাংকাস্যুরেন্স এর মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় কার্যক্রম শুরুর লক্ষ্যে এক্সিম ব্যাংকের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড। (মে ০৮, ২০২৪) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর ও শাহ্ মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম এবং মোঃ মইদুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ হারুন পাশাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ।

এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাস্যুরেন্স নির্দেশিকার আলোকে এক্সিম ব্যাংক তার গ্রাহকদের কাছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইস্যুকৃত বীমা পলিসি বিক্রয় করবে।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর