1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরে ভোট সম্পন্ন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১১০ বার পঠিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। দুই উপজেলার ১৭৭ টি ভোটকেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য মোতায়েন ছিল বিপুল সংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। ভোটারদের সারি অনেকটা ফাঁকা ছিল। ভোটাররা থেমে থেমে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
দুপুরে নাসিরনগরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং অফিসারকে মারধর করার অভিযোগ উঠে। এ সময় ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ মজুমদার অভিযোগ করেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-ধাপ্পড় মারতে থাকেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহাগ রানা জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে সরাইল উপজেলা সদরের অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দেয়ার সময় তামিম মিয়া (২৬) কে আটক করা হয়। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এর ভ্রাম্যমান আদালত।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর