1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মফিজ উদ্দিন ডিগ্রী কলেজ সেন্টারে ভোট পড়েছে ৬৮

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

আজ ৮ মে বুধবার ষষ্ঠ উপজেলা নির্বাচনে সারা দেশের ন্যায় নওগাঁয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । প্রথম ধাপে নওগাঁর ধামুরহাট বদলগাছি পত্নীতলা উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে।ধামরইহাট এসএম মফিজ উদ্দিন সরকারি কলেজ সেন্টারঘুরে দেখা যায় সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে যা বিকাল ৪ পর্যন্ত চলবে

প্রিজাইডিং অফিসার কাজল কুমার বলেন সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৬৮টি। এই সেন্টারে মোট ভোটার সংখ্যা ২৪৫৭ জন। ধামইরহাটে মফিজ উদ্দিন ভোটকেন্দ্রে ৬৯ বছর বয়সী তাহেরা বেগম অন্যের ঘাড়ে ভর করে ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন।

এ সময় তিনি বলেন, ‘ নিজের ভোট নিজে দিতে পেরেছি ভালোভাবে। বয়স অনেক হইছে।ভোট দিতে পেরে অনেক ভালো লাগতাছে। জানি না সামনে ভোট দিতে পারব কিনা হয়তো বা এটাই আমার শেষ ভোট।

এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদের প্রতীকগুলো হল ঘোড়া আনারস কাপ পিরিচ।

নওগাঁ-ধামইরহাট উপজেলায় ৮টি ইউনিয়ন ১টি পৌরসভা মোট ভোটার ১লাখ ৫৯ হাজার ২৪৬ জন। ৫৩টি ভোটকেন্দ্রের ৪০৪টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। সকালে ভোট গ্রহণের শুরুতে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

ভোটকেন্দ্রগুলোর বাইরে আনারস কাপ পিরিচ ঘোড়াসহ অন্যান্য প্রতীকের প্রার্থীর অনুসারী নেতা-কর্মীদের সরব উপস্থিতি চোখে পড়লেও কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। সকাল ১০টা পর্যন্ত নির্বাচনী এলাকার কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত আছেন। এ ছাড়া পুলিশের ভ্রাম্যমাণ দল ও স্ট্রাইকিং দল কাজ করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জান বলেন, আশা করেছি, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর