1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ ঢাকায় আসছেন

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১২৬ বার পঠিত

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান আজ মঙ্গলবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন।

ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যান–মেরি ট্রেভেলিয়ানের সফরের মধ্য দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে অভিবাসন, অর্থনৈতিক সংস্কার এবং নিরাপত্তার মতো ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়বে।

প্রতিমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় আলোচনায় ব্রিটেন-বাংলাদেশ অভিবাসন খাতে সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়ে আলোচনার কথা রয়েছে।

ট্রেভেলিয়ান ঢাকা সফরের সময় মন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। গণতন্ত্র ও মানবাধিকার যে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও সমৃদ্ধির ভিত্তি, তা তিনি আলোচনায় তুলে ধরবেন।

তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার কর্মকাণ্ডে তরুণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে ব্রিটেনের নতুন সহায়তার ঘোষণা করবেন।

ব্রিটিশ প্রতিমন্ত্রী ৭-৯ মে ঢাকা সফর করবেন। সফরের শুরুর দিন তার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পরদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ‍ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় আলোচনায় যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসন খাতে সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়ে আলোচনার কথা রয়েছে।

অ্যান–মেরি ট্রেভেলিয়ান ঢাকা সফরের সময় মন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। গণতন্ত্র ও মানবাধিকার যে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও সমৃদ্ধির ভিত্তি, তা তিনি আলোচনায় তুলে ধরবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার কর্মকাণ্ডে তরুণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে যুক্তরাজ্যের নতুন সহায়তার কথাও ঘোষণা করবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর