1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাভারে পূর্বশত্রুতার জেরে দোকান ও বাড়িতে হামলা, লুটপাট

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত

সাভারে পূর্বশত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে ভুক্তভোগীর বাড়িতেও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান। এর আগে বুধবার রাতে সাভারের ব্যাংক ডাউন এলাকায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে ওই এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী সালেহা বলেন, তার বাড়ি নির্মাণের কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করেন স্থানীয় কয়েকজন যুবক। চাঁদা না দেয়ায় তার বিকাশের দোকানে হামলা চালিয়ে তাকে মারধর এবং নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় বাধা দিলে তার ছেলেকেও আহত করে তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত‌ ৮টায় স্থানীয় সেলিম, শিহাব, শিরিনা বেগমসহ অজ্ঞাত ১০-১২ জন কাঠের লাঠি, লোহার রড নিয়ে ভুক্তভোগীর বিকাশের দোকানে হামলা করে ভুক্তভোগীর তলপেটে লাথি মারে ও এলোপাথাড়ি মারধর করে। তার চিৎকারে ছেলে আসিফ ইসলাম এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এ সময় ভুক্তভোগীর গলায় থাকা দুই ভরির স্বর্ণের চেইন, নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে হামলাকারীরা। যার মোট মূল্য ৪ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া ভুক্তভোগীর শ্রীলতাহানীর চেষ্টাও করে হামলাকারীরা।

ঘটনার পর সাভার মডেল থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সালেহা। বিষয়টি জানতে পেরে রাত ১২টার দিকে অভিযুক্তদের নেতৃত্বে ৫০-৬০ জন ভুক্তভোগীর বাড়িতে হামলার চালায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির আশেপাশে মহড়া দেয় সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, বিষয়টি তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর