1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফরিদপুরে স্বর্ণকারকে কুপিয়ে পালালেন ছাত্রলীগ নেতা।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১১৮ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে হৃদয় কর্মকার নামে এক স্বর্ণকারকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত এক উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

শনিবার (০৪ মে) দুপর আড়াইটার দিকে পৌর সদরে কৃষি ব্যাংক সংলগ্ন বড় পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। আহত হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন শুভ্রদেব সিং শুদেব, পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার সুধির সিংয়ের ছেলে তিনি। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং। আহত হৃদয় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠার ব্রজেন কর্মকারের ছেলে। তিনি পৌর বাজারের বৌ-রাণী জুয়েলার্সে কারিগর হিসেবে কাজ করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন হৃদয় কর্মকার। এ সময় উপজেলা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং শুদেব তার পথ আটকে ভ্যান থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদয়ের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে কাঁধের নিচে বামবাহু, পাঁজর ও রানের আঘাত গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এ ছাড়াও পেট ও হাতের কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শরীরের হৃদয়ের শরীরে বেশ কয়েকটি স্থানে গভীর ক্ষত হয়েছে। তার হাতের দুটি রগ কেটে গেছে। সে কারণে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত হৃদয় কর্মকার জানান, দুপুরে খাবার খেতে বাড়ি যাচ্ছিলাম। এসময় শুদেব আমাকে ভ্যান থেকে নামিয়ে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তবে শুদেবের সঙ্গে আগে পরে আমার কোনো ঝামেলা ছিল না। আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিতেই হয়ত সে এ হামলা চালিয়েছে। অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা শুভ্রদেব সিং শুদেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া হচ্ছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ২৬ মার্চ কোমরে পিস্তল রেখে ফেসবুকে ছবি পোস্ট করে জনমনে ভীতি-সন্ত্রাস ছড়ানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং শুদেব। এ ঘটনায় তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর