
নওগাঁয় মে দিবসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় নওগাঁ জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটি শুরু হয়।পরে কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীটির নের্তৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি নওগাঁ- ৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপিসহ অন্যান্য নেতাকর্মীগন।র্যালী শেষে আলোচনাসভায় অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উন্নয়ন শেখহাসিনার সময়ে হয়েছে হচ্ছে এবং আরো হবে।বিশেষ অতিথি এমপি জন বলেন, শ্রমিকদের উপর প্রধানমন্ত্রীর নজর আছে থাকবে শেখ হাসিনা সরকার বারবার দরকার।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শ্রমিক উপস্থিত ছিলেন।