1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কার্ড হোল্ডারদের জন্য গ্রীণপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক পিএলসি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার পঠিত

এনসিসি ব্যাংক কার্ডহোল্ডারদের (ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড) জন্য গ্রীণপিন সেবা চালু করেছে। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার, ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ নূরুন নেওয়াজ, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন এই গ্রীণপিন সেবাটির আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেন।

উল্লেখ্য যে, অনন্য এই সেবাটির মাধ্যমে এনসিসি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের গ্রাহকবৃন্দ ঘরে বসেই কার্ড সক্রিয় করা এবং তাৎক্ষণিক পিন তৈরীর সুবিধা পাবেন যা সম্পূর্ণ চার্জ ফি।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার বলেন, এনসিসি ব্যাংক টেকসই ও গ্রীণ ব্যাংকিং কার্যক্রমকে ত্বরান্বিত করেছে। এরই ধারাবাহিকতায় কার্ডহোল্ডারদের জন্য গ্রীণপিন সুবিধাটি নিয়ে এসেছে যা কার্ডের তথ্য সুরক্ষা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন বলেন, অনন্য বৈশিষ্ট্য সমৃদ্ধ এই গ্রীণপিন সেবাটি কার্ডটি কার্ডহোল্ডারদের আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় লেনদেন করতে সাহায্য করবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর