1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বারো বছর পর ঈদে আসছে জায়েদ খানের সিনেমা

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’ আসছে ঈদে সারা দেশে মুক্তি পাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন এর প্রযোজক জাহাঙ্গীর সিকদার। সিনেমাটি নির্মাণ করেন জাহিদ হোসেন। এর মধ্য দিয়ে দীর্ঘ বারো বছর পর ঈদে মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত সিনেমা।

‘সোনার চর’ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। গল্পে দেখানো হয়েছে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের কথা। এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তিনি বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেয়া সিনেমা ‘সোনার চর’। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই সিনেমার জন্য কত শ্রম দিয়েছি সেটা দর্শক বুঝতে পারবেন।

জায়েদ বলেন, আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে সিনেমা মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে উৎসবে বেশি হলমুখী। সেই হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর