1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ইস্তিস্কার নামাজ আদায়

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৩১ বার পঠিত

সারাদেশে চলছে তীব্র তাপদাহ। তাই অন্যান্য জেলার ন্যায় নওগাঁ জেলায় ও ইমাম মোয়াজ্জিম কল্যাণ সমিতির উদ্যোগে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছেন আলেম-উলামা ও সাধারন মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮ ঘটিকায় নওগাঁ সদর পৌরশহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠে এই নামাজ আদায় করেন মুসুল্লিরা। ইমাম নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সকলের উদ্দেশ্য বলেন, ‘আসুন সকল হিংসা বিদ্বেস ভুলে আমরা এক কাতারে শামিল হই। আজ আমাদের পাপের কারণে এই আজাব শুরু হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমাদের আমল ছাড়া পরকালে কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আল্লাহ ও নবী রাসুলের পথ অবলম্বনের বিকল্প নেই।

কেননা কেয়ামতের আলামত দৃশ্যমান হতে শুরু করেছে। পরকালে বেহেশতে যেতে নামাজ-রোজা পালনের পাশাপাশি যাকাত আদায় করি এবং আল্লাহ ও নবী রাসুলের পথ অনুসরণ করে চলার চেষ্টা করি।

এ সময় হাজারো ধর্ম প্রাণ মুসল্লিকেসাথে নিয়ে ইস্তিসতিকার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে বৃষ্টির কামনায় আল্লাহর কাছে ফরিয়াদ করেন।

ইমাম মোনাযাতে বলেন, ‘আজকে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে আমাদের একমাত্র আর্জি তিনি যেন আমাদের নিয়ত কবুল ও মঞ্জুর করেন এবং দ্রুত বৃষ্টি দিয়ে তাপদাহ থেকে আমাদের মুক্তি দেন। আমিন।

নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির সভাপতি মুহাদ্দিস আ.ন.ম আকরাম হোসাইন।

এছাড়াও নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, সহসভাপতি মাওলানা আইয়ুব আলী,সদর উপজেলা মসজিদের খতিব মুফতী শামীম আহমাদ নুরীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এতে অংশগ্রহন করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর