1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিজয়নগরে চলমান তাপদাহের প্রভাব নেই ফলনে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে বলা হয় লিচু উৎপাদনের স্বর্গরাজ্য। আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় লিচু ছাড়াও এ উপজেলায় আম, কাঠাল সহ নানারকম ফল ও সবজি আবাদ হয়। প্রতিবছরের মতো এবছরও প্রায় অর্ধ কোটি টাকার লিচু উৎপাদন হবে বিজয়নগরে।
চলতি বছরে প্রাকৃতিক ভাবে বৈরী আবহাওয়া ও তীব্র তাপদাহের কারণে সারাদেশে লিচুর গুটি ঝড়ে পরায় ফলনে ব্যাপক বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে খরাতে ঝড়ে পরছে লিচুর গুটি। তবে বিজয়নগর উপজেলা কৃষি অফিস জানিয়েছে চলমান তাপদাহে উপজেলার লিচু সহ অন্যান্য ফসল উৎপাদনে তেমন প্রভাব পড়বে না।
উপজেলার লিচু চাষিরা জানান, শুরুতে প্রচুর লিচু ধরলেও পরবর্তীতে কিছু লিচু ঝরে পড়ে। তবে এবার গরমের কারণেও কিছু লিচু ঝরে পড়ছে। কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করে লিচু গাছের যত্নে সেচ, সার, ও ওষুধ প্রয়োগের কথা জানান তারা।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাঃ নুরে আলম  জানান, লিচু ঝরার কারণে কৃষকরা হতাশ হয়ে পড়ছেন। তবে, লিচু ঝরা কিছুটা স্বাভাবিক। উপজেলায় লিচু উৎপাদন বর্তমানে যে অবস্থায় আছে তাতে লিচু সামান্য ঝরলেও ফলনে তেমন প্রভাব পড়বে না। এবছর বিজয়নগর উপজেলায় ৪৩০ হেঃ লিচুর আবাদ হয়েছে যা থেকে ৪৫ কোটি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।ছোটবড় মিলে বিজয়নগরে প্রায় ৯০০টি লিচু বাগান রয়েছে। তাপদাহ সত্বেও লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলমান তাপপ্রবাহে লিচু গাছের যত্নে কৃষককে নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের আতঙ্কিত না হয়ে গাছের সঠিক যত্ন নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ জানান, তাপদাহে ফসলের যত্নে কি কি করতে হবে সে ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনা আছে। নির্দেশনাগুলো ইতোমধ্যে মাঠের কৃষকদের মাঝে পৌছিয়ে দেওয়া হয়েছে।
চলমান তাপদাহে গাছের যত্নে উপজেলা কৃষি অফিস সকাল ও বিকাল দুইবার পানি স্প্রে করা, গাছের গোঁড়ায় রসের সরবরাহ নিশ্চিত করতে বেসিন বা প্লাবন পদ্ধতিতে ৭ থেকে ১০ দিন পর পর সেচের ব্যবস্থা করা, তাপদাহ কমলেও ফল পরিপক্ষ হওয়া পর্যন্ত ১৫ দিন অন্তর সেচের ব্যবস্থা করা, মালচিং করা, পরিমিত মাত্রায় সঠিক পদ্ধতিতে ইউরিয়া, এমওপি, জৈব ও অন্যান্য সার প্রয়োগের পরামর্শ দেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর