1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে একজন নিহত ১  আহত ৫

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১০৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে একপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব মিয়া (৩৫)।  তিনি এই গ্রামের নাজাতের গোষ্ঠীর মৃত আবদুল্লাহ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংসার গ্রামে সামিউন বাসির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিলো শুক্রবার। বিকালের ফাইনাল খেলায় পশ্চিম পাড়া দল উত্তর পাড়া দল পরাজিত করে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে পশ্চিম পাড়া দল বাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে। এসময় উত্তর পাড়া দলের কয়েকজন বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।
এসময় নাজাতের গোষ্ঠীর কুদ্দুস মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। ছুরিকাঘাতে ইয়াকুব, জুয়েল, কামাল,আরমান সহ ৫/৬ জন আহত হন। তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. শরিফুল হক বলেন, ইয়াকুবের পিঠে ছুরিকাঘাত লাগে। তার শরীর থেকে অধিক রক্তক্ষরণ হয়েছে। ধারণা করছি রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আসলাম হোসাইন বলেন,হত্যার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। আমরা হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর