1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ৩ দিন ধরে গৃহবধূ নিখোঁজ  

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার পঠিত
নওগাঁর মান্দার ৩দিন ধরে নিখোঁজ রয়েছেন শতাব্দী আক্তার (২৫) নামের এক গৃহবধূ। তিনি বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর কর্মকর্তা  হিজবুল ইসলামের স্ত্রী।  ভার্ক কর্মকর্তা হিজবুল ইসলাম বলেন, প্রায় সাতবছর ধরে আমি এই সংস্থার দেলুয়াবাড়ি শাখায় কর্মরত আছি। এ বছরের জানুয়ারি মাসে বাজারের সোলাইমান আলীর বাসা ভাড়া নেই। এরপর স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করছি।
গত রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে বাজারে কেনাকাটার কথা বলে স্ত্রী শতাব্দী আক্তার ভাড়াটিয়া বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সন্দেহভাজন সকল  স্থানে খুঁজে গৃহবধূ শতাব্দী আক্তারকে খুজে না পেয়ে মান্দা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
ভার্ক কর্মকর্তা হিজবুল ইসলাম উপজেলার দেলুয়াবাড়ি বাজার শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি  রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ গ্রামে। তিনি ঐ এলাকার মোকলেছুর রহমানের ছেলে।
তাঁর স্ত্রী একই এলাকার লাভলু প্রধানের মেয়ে। পারিবারিকভাবে প্রায় ১০বছর আগে তাঁদের বিয়ে হয়। দম্পতির ঘরে মেঘামনি নামে ৭বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজী বলেন, গৃহবধূ শতাব্দী আক্তারের নিখোঁজের বিষয়ে বিভিন্ন এলাকায় বার্তা প্রদান করা  হয়েছে।অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সেই সাথে  উদ্ধারে কাজ করছে পুলিশ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর