1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়ার আলোচিত বিএনপি নেতা জুরু এখন কারাগারে 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত
এলাকায় হামলা, মামলা, ভাংচুর, ভূমিদস্যুতাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত বিএনপি নেতা জহিরুল হক জুরু (৫০) এখন কারাগারে। গত বৃহস্পতিবার ১৯ এপ্রিল জিআর ৯৩/২৩ একটি মামলার হাজিরা দিতে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি এই মামলায় প্রায় এক বছর পলাতক ছিলেন।
জহিরুল হক জুরু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউপিস্থ ছতুরা শরীফ গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে এবং ধরখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মামলার বাদী একই ইউনিয়নের তন্তর গ্রামের মৃত শামসুল হকের ছেলে এইচ এম শাহীন আলম ভূঁইয়ার এজাহার থেকে জানা যায়, দলগত কারণে জুরুসহ অন্যান্য আসামীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই বাদীর সামাজিক মতবিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল ২০২৩ ইং সালে বাদীর ছোট ভাই রহমত উল্লাহকে(২৬) পথ আটকিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতরভাবে আহত করেন বিবাদীরা। এসময় স্বর্ণালংকারসহ মোট ৪ লাখ ২৫ হাজার টাকার মূল্যের জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে মামলার বাদী এইচ এম শাহীন আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জহিরুল হক জুরু একজন কুখ্যাত সন্ত্রাসী, মামলাবাজ এবং ভূমিদস্যু। এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জায়গা জমি দখল করাই তার পেশা। আমি আদালতের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তির দাবী করছি।
সরেজমিনে ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জহিরুল হক জুরু একজন ইতালি প্রবাসী। তবে তিনি ইতালির চেয়ে দেশেই বেশি থাকেন এবং জায়গা জমি বেচাকেনার ব্যবসা করেন। তবে এলাকার যত ঝামেলাপূর্ণ জায়গা আছে সে সব জায়গা তিনি ক্রয় করে থাকেন এবং তা নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সেগুলো দখলে নেন। আর্থিকভাবে সচ্ছল ও বংশগত দাপুটে হওয়ায় সাধারণ মানুষ তার ভয়ে মুখ খুলতে সাহস পায়না।
খোঁজ নিয়ে জানা যায়, জহিরুল হক জুরু এই মামলা ছাড়াও আরো বেশ কয়েকটি মামলার এজারভুক্ত আসামী। সেগুলো হল, অবৈধ ভাবে জাহানারা হকের বাড়ি দখল করতে গিয়ে মারামারি করে ননজিয়ার ২৭/২৩ মামলা, সিআর ৫৬৬/২৩ চেক জালিয়াতি মামলা, দেওয়ানী ১৯৮/১৯ জায়গা দখলের মামলা।
এছাড়াও ২০২৩ সালের ২৯ আগস্ট এই বিএনপি নেতার বাড়ি থেকে চুরি হওয়া তীর কোম্পানির ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেন ধরখার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় নারায়নগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর