1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিআরবি হসপিটালস-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সেবা সপ্তাহের উদ্বোধন।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার পঠিত

২১শে এপ্রিল বিআরবি হসপিটালস-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাস্থ্য সেবায় দশ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালের আয়োজনে বর্ণিল এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্ভোধন ঘোষনা করেন বিআরবি হসপিটালস লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. পারভেজ রহমান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেড এর সম্মানিত পরিচালক জনাব মো. শামসুর রহমান । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ডা. মবিন খান, অধ্যাপক ডা. আজিজুল কাহার, অধ্যাপক ডা. এম এ হাই, অধ্যাপক ডা মোঃ রাশিদা বেগম, অধ্যাপক ডা. হারুন আর রশিদ, অধ্যাপক ডা. এমএ সালাম ইসলাম, অধ্যাপক ডাঃ এম. ইউ. কবীর চৌধুরী, অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, দেশবরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

সভাপতির দায়িত্ব পালন করেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (এল পি আর), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্ট বৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগন এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা গত ১০ বছরে বিআরবি হসপিটাল থেকে ১,০০০,০০০+ ওপিডি রোগী, ৩০০,০০০+ আইপিডি রোগী, ২,২০০,০০০+ ইনভেষ্টিগেশন, ৬৫,০০০+ সফল সার্জারি সহ স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠার এক দশকেই বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেন এবং আগামীতেও তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিআরবি হসপিটাল বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করেছে। যা চলবে ২১- ২৭ শে এপ্রিল, ২০২৪ পর্যন্ত। উক্ত সেবা সপ্তাহ উপলক্ষে বিআরবি হসপিটালে সকল ধরনের প্যাথলজি এবং রেডিওলজিতে টেস্টের উপর ২৫% ডিসকাউন্ট প্রদান করা হবে। বিস্তারিত জানতে কল করুন ১০৬৪৭

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর