1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গা বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেলেন ১৪ হাজার ৫৫০ জন কৃষক-তিন দিন ব্যাপী কন্দাল ফসল উন্নয়ন মেলার উদ্বোধন 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার পঠিত
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেলেন ১৪ হাজার ৫৫০ জন কৃষক। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-১ ও একই মৌসুমে উচ্চ ফলনশীল আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে ৯৯ লাখ ৩০ হাজার ৩৭৫ টাকার বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং তিন দিন ব্যাপী কন্দাল ফসল উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।  
চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা কৃষি ও পুর্নবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বীজ ও রাসায়নিক সার তুলে দেন জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মমরেজ আলী, সদর উপজেলা (ভুমি) সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ ও সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল এবং সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল রাসেল।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ মৌসুমে ৯৯ লাখ ৩০ হাজার ৩৭৫ টাকা ব্যয়ে ১৪ হাজার ৫৫০ জন কৃষককে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা সদর,আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় মোট ৪০ হাজার কৃষক ২ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ধান বীজ ও রাসায়নিক সার পাবে।
এরপর একই স্থানে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষক মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। মেলায় ১২টি স্টলের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফসল প্রদর্শন করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর