1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাগেরহাটে অগ্রনী ব্যাংকের পিএলসি নতুন ভবনের শুভ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১০৫ বার পঠিত

বাগেরহাটের মোড়েলগঞ্জ অগ্রনী ব্যাংকের পিএলসি পোলেরহাট শাখা এর স্থানান্তরিত নতুন ভবনের ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকালে মোড়েলগঞ্জের পোলেরহাট বাজারের যুবরাজ মার্কেটের দ্বিতীয় তলায় এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন হয়।

অগ্রণী ব্যাংক পিএলসি পোলেরহাট বাজার শাখার ব্যবস্থাপক ফকির নাজমুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা।

এ ছাড়া অগ্রনী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মোঃ হেদায়েত হোসেন, অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাটের মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিপুল মন্ডল, ভবন মালিক মোঃ হুমায়ুন কবিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা তার বক্তব্যে বলেন, অগ্রনী ব্যাংক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া এই ব্যাংক। ব্যাংক প্রতিষ্ঠিত হবার পর থেকেই সকল প্রতিকূলতা উপেক্ষা করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অগ্রনী ব্যাংক তারা সেবার ক্ষেত্রে কোন ব্যক্তি স্বার্থকে স্থান দেয় না। তিনি বলেন, পোলেরহাট বাজারে নতুন ভবনের কার্যক্রম শুরু হওয়ায় জনগনকে আরো বেশি সেবা প্রদান করা সম্ভব হবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর