1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাভারে চাঁদা না দেওয়ায় নেট ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসকে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার পঠিত

সাভারে দাবিকৃত চাঁদা না পেয়ে তানভীর হাসান নয়ন (৩০) নামের এক নেট ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছ কিশোর গ্যাং পিনক রাব্বি গ্রুপের সদস্যরা।

রবিবার (২১ এপ্রিল) রাত ৮ টার দিকে সাভরের জাহাঙ্গীরনগর সোসাইটির গেটে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত তানভীর হাসান নয়ন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর সোসাইটির মৃত সাবের শিকদারের ছেলে। তিনি প্রি-নয়ন ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী। প্রায় আড়াই বছর ধরে তিনি ঘটনাস্থলের আশেপাশে ২৫/৩০ টি নেটের লাইন দিয়ে ব্যবসা করে আসছিলন।

অভিযুক্তরা হলেন- পিনিক রাব্বি গ্রুপের জনি, বাবু রাব্বিসহ ১০ থেকে ১২ জন বলে দাবি করেছেন ভুক্তভোগী তানভীর হাসান নয়ন।

ভুক্তভোগী তানভীর হাসান নয়ন বলেন, আমি একাই ২৫/৩০ টি নেট লাইন দিয়ে ব্যবসা করি। আমার বাবা নেই মারা গেছেন। আমার লোকজনও নাই। এর আগে বেশ কয়েক বার আমাকে হুমকিধামকি দিয়ে চাঁদা দাবি করেছিলো। রবিবার রাতে এসে জনি, বাবু ও রাব্বিসহ ১০/১২ জন চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। পরে চাপাতি দিয়ে আমাকে কুপিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে গেলে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে দুই পায়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করে।

ভুক্তভোগী নয়নের দাবি, হামলাকারীরা কিশোর গ্যাং পিনিক রাব্বি গ্রুপের লোকজন। তিনি বলেন, আমি অভিযোগ দিতে ভয় পাচ্ছি। অভিযোগ দিলে ওরা আমাকে মেরে ফেলবে। হামলাকারীরা সবাই কিশোর গ্যাং সদস্য বলে দাবি করেছেন ভুক্তভোগী তানভীর হাসান নয়ন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর