1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চাঁদপুর মতলব উত্তরে সাবেক ইউপি সদস্য সুরুজ হত্যা প্রধান আসামি কবির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার পঠিত

অদ্য ২১ এপ্রিল আনুমানিক ভোর ০৪:১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা এবং র‌্যাব-০৬ এর সহযোগীতায় যশোর জেলার অভয়নগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মামলা নং-২৭, তারিখ-১৭/০৪/২০২৪ খ্রিঃ; ধারা-৩০২ দন্ডবিধি; শালিসকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মতলব উত্তর থানাধীন ফরাজীকান্দি ইউনিয়নের ৮ং ওয়ার্ডের আলোচিত সাবেক ইউপি সদস্য সুরুজ প্রধান হত্যা মামলার এজাহারনামীয় পলাতক একমাত্র প্রধান আসামি মোঃ কবির হোসেন (৩৩), পিতা-মৃত রহিম উদ্দিন পাটোয়ারী, সাং-উত্তর মাইজকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর‘কে গ্রেফতার করে।পরে স্হানীয় থানায় মামলা রুজু করা হয় এবং আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর