1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিশ্ববাজারে তেল ও সোনার দাম বেড়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১২৮ বার পঠিত

ইরানে ইসরায়েলের হামলার পর তেল ও সোনার দাম বেড়েছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক বেঞ্চমার্কে অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংম বেড়ে ব্যারেল প্রতি ৮৮ ডলার হয়েছে। সোনার দাম কিছুটা বেড়ে আউন্স প্রতি ২ হাজার ৪০০ ডলার হয়েছে।

বিনিয়োগকারীরা গত শনিবার ইরানের সরাসরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ব্যবসায়ীদের উদ্বেগ রয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত তেল সরবরাহ ব্যাহত করতে পারে।

দীর্ঘমেয়াদে তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেয়। বিশ্বের প্রত্যেকটি দেশ এই পণ্যটির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। গত কয়েক বছরে বিশ্বব্যাপী জীবনযাত্রার উচ্চ ব্যয়ের পিছনে জ্বালানি ও বিদ্যুতের দাম একটি প্রধান চালক ছিল।

এম অ্যান্ড জি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ফান্ড ম্যানেজার রণদীপ সোমেল বিবিসিকে বলেছেন, বাজারের জন্য উদ্বেগ প্রধানত মুদ্রাস্ফীতি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর