1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

‘যারা নুন-ভাতের কথা ভাবতে পারতো না, তারা এখন মাছ-মাংসের চিন্তা করে’-প্রধানমন্ত্রী 

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক সময় যারা নুন-ভাতের কথা বা ডাল-ভাতের কথা চিন্তাও করতে পারত না, এখন তারা মাছ-মাংস-ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন, তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যে দেশের মানুষ একসময় নুন-ভাত পেত না, ভাতের জন্য কান্নাকাটি করত, যাদের ডাল-ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কেউ কেউ আবার এক ধাপ এসে ভাতের বদলে আলু খেতে বলত। এখন মানুষ কিন্তু নুন-ভাত, ডাল-ভাতের জন্য কাঁদে না। মাছ-মাংস খেতে চায়। এখন শুধু মাংসের দাম বাড়ল কেন, মুরগির দাম বাড়ল কেন, ডিমের দাম বাড়ল কেন; এই পর্যায়ে এসেছে।

আমি মনে করি যারা নুন-ভাত জোগার করতে পারত না, তারা এখন মাছ-মাংস-ডিম-মুরগির কথা যে বলে, এটা তো উন্নয়ন। মানুষ কত ধাপ ওপরে উঠে গেছে। সেটাই হলো বাস্তবতা। সেই জায়গাটা অনেকেই বিশ্লেষণ করেন না। এটা বিশ্লেষণ করতে হবে। উন্নতি যে হয়েছে সেটা স্বীকার করতে হবে, যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন।’

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটা করতে পারলে জীবনেও কোনো খাদ্যের অভাব হবে না।’

সরকার কৃষি খাতে বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্যের অভাব হবে না।’

সরকারপ্রধান বলেন, ‘অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে বলেই দেশের মানুষ এখন ডাল-ভাত নয়, বরং মাছ-মাংসের দাম নিয়ে চিন্তা করে। যারা সমালোচনা করছেন, তাদের এই বিষয়টিও মাথায় রাখা উচিত।’

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর