1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত দেখে পালাতে গিয়ে পুলিশ সদস্যের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা, ৪জন আহত

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার পঠিত

চুয়াডাঙ্গায় অননুমোদিত যানবাহন ঠেকাতে ভ্রাম্যমান আদালত চলাকালে দ্রুতগতিতে মোটরসাইকেলের ধাক্কায় কর্তব্যরত পুলিশ সদস্যসহ মোটরসাইকেল আরোহী তিন কিশোর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে সদর উপজেলার হাতিকাটা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে এএসআই রতন ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোটরসাইকেল আরোহী কিশোরদের প্রাথমিক চিকিৎসা শেষে এদিন রাতে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ জানান,তিন কিশোর মেহেরপুর জেলা থেকে এক মোটরসাইকেলে চড়ে দ্রæতগতিতে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিল। ওইসময় সদর উপজেলার হাতিকাটা মোড়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছিল। দায়িত্বরত পুলিশ সদস্য দ্রæতগতির

মোটরসাইকেলের কিশোর চালককে থামতে ইঙ্গিত করে। তা দেখে চালক আরো দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। এসময় এএসআই রতন ইসলাম মোটরসাইকেলের ধাক্কায় ছিঁটকে পড়ে এবং মোটরসাইকেলে থাকা তিন কিশোর আরোহীও সড়কের পাশে পড়ে আহত হন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়।

মোটরসাইকেলে থাকা আহতরা সকলেই মেহেরপুর জেলার পিরোজখালী গ্রামের বাসিন্দা। তারা হলেন, সমির আলীর ছেলে মাহফুজ, নাসির আলীর ছেলে শাহিন ও আরিফুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।
দূর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কবির হোসেন ভ্রাম্যমাণ আদালতের সহয়তাকারী আহত পুলিশ সদস্যেকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ আরো জানান,মোটরসাইকেল আরোহীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে,তাদের প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর