1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইসরায়েল না থাকলে পৃথিবীর কোথাও ইহুদিরা নিরাপদ থাকবে না: জো বাইডেন।

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

ইসরায়েল না থাকলে পৃথিবীর কোথাও ইহুদিরা নিরাপদ থাকবে না: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন এই কথা,নিজেকে একজন ইহুদীবাদী আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল না থাকলে পৃথিবীর কোথাও ইহুদীরা নিরাপদ থাকবে না।

স্থানীয় সময় গত সোমবার গভীর রাতে এনবিসিতে ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জো বাইডেন পুনর্ব্যক্ত করেন, তিনি একজন ইহুদীবাদী। আর ইহুদীবাদী হওয়ার জন্য কারও ইহুদী হওয়ার দরকার নেই।

এরপর তিনি বলেন, কিন্তু এখানে একটি বিষয় আছে। যারা হামাসের হাতে গুটির মতো ব্যবহৃত হচ্ছে তাদেরকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা দেওয়ার সুযোগটি কাজে লাগাতে হবে। একটি প্রক্রিয়ার মধ্যে বিষয়টি এগোচ্ছে বলে জানান জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, আমি মনে করি, এভাবে যদি আমরা সেই অস্থায়ী যুদ্ধবিরতির দিকে যেতে পারি, তাহলে আমরা এমন একটি সম্ভাবনার পথে যেতে সক্ষম হবো যেখানে গতিশীল পরিবর্তনের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান মেনে আমরা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারব।

গাজায় সম্ভাব্য ইসরায়েলি অভিযানের বিষয়ে বাইডেন বলেন, ইসরায়েলিরা আমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা সেখানে যাওয়ার আগে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সরিয়ে নেবে, এরপর হামাসের অবশিষ্ট যোদ্ধাদের খুঁজে বের করবে। এসময় গাজায় অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছেন বলে পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এভাবে গাজায় নিরীহ মানুষ হত্যা চলতেই থাকলে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাবে বলে মন্তব্য করে তিনি বলেন, এটি ইসরায়েলের স্বার্থে ভালো কিছু নয়।

আসন্ন পবিত্র রমজানে গাজায় ইসরায়েল হামলা বন্ধ রাখবে বলে তথ্য দেন বাইডেন। তিনি বলেন, রমজান আসছে। রমজানে কোনো ধরনের কার্যক্রম চালাবে না বলে ইসরায়েলিরা সম্মত হয়েছে। একইসঙ্গে বন্দিদের ছাড়িয়ে নিতেও তারা হামলা বন্ধ রাখবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর