1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নারায়ণগঞ্জে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ১২ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার (৮০ লাখ টাকা আনুমানিক মূল্য) লুট করে নেয় ডাকাতরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে জালকুড়ি তালতলা এলাকায় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম আব্দুল মান্নান দেওয়ানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় বাড়িতে ঢুকে আব্দুল মান্নানের ছেলে ব্যবসায়ী রায়হান উদ্দিন দেওয়ান ওরফে মুন্না দেওয়ান (৪৫) তার স্ত্রী সোহানা দেওয়ান (৩৫) ও মুন্নার মা রাশিদা আক্তারকে (৭৫) বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে সব লুটে নেয় ডাকাতেরা। মুন্না দেওয়ানের বোনের জামাই মিজান জানান, রাত পৌনে চারটার দিকে গ্রিল কেটে ডাকাত ঢোকে। ভেতরে চারজন ছিল, বাইরে আরও ডাকাত ছিল কিনা জানি না।

দোতলায় আমার শ্যালক স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। ডাকাতরা তাকে বেঁধে ফেলে এবং তার স্ত্রীর গহনা খুলে নেয়, আলমারি থেকে টাকা-গহনা সব নিয়ে গেছে।

তিনি আরও বলেন, সব মিলিয়ে নগদ ১২ লাখ টাকা ৬০ থেকে ৭০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে।

তিনি বলেন, ওরা প্রথমে দোতলায় ডাকাতি করে। সেখান থেকে মুন্নাকে নিয়ে নিচতলায় যায়। গিয়ে আমার শাশুড়িকে ডাকলে তিনি দরজা খুলে দেন। দরজা খোলার পরেই আমার শাশুড়িকে আটকে সব নিয়ে নেয়।

তিনি বলেন, রাতে পৌনে চারটার দিকে আসে। প্রায় চল্লিশ মিনিটের মধ্যে ডাকাতির ঘটনাটি ঘটে। ভোর হওয়ার আগে ডাকাতরা বের হয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গ্রিল কেটে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির মালামাল উদ্ধার ও ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর