1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার পঠিত

বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সফরসঙ্গী হিসেবে তার সাথে থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) তার ঢাকা আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতেই কোয়াত্রার এ ঢাকা সফর বলে জানা গেছে।

ভারতের লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেদেশে যাওয়ার কথা রয়েছে। মূলত আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে। এজন্য ভারতের পক্ষ থেকে প্রস্তাব করা হবে বলে ধারণা দিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। চীন সফরের আগেই যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করেন এমনটাই ভারতের প্রত্যাশা বলে জানা গেছে।

ঢাকা সফরে কোয়াত্রা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বৈঠক করবেন। এফওসির সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে সর্বশেষ গত নভেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল।

পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোয়াত্রার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর