1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত
চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৈশাখের প্রথম দিন থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হলে তা এখন তীব্র তাপপ্রবাহের রূপ নিয়েছে।   
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান,বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস,ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৭ শতাংশ যা এ মৌসুমের চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিল ২২ শতাংশ এবং দুপুর ১২টায় রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। বৃষ্টি না হওয়া পযন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানিয়েছেন।
তাপপ্রবাহের কারণে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। নিম্ন ও খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। বাইরে রোদের তীব্র তাপ ও অসহ্য গরমে মানুষ এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে। অতি প্রয়োজন কেউ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।  তবে নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমিকরা জীবিকার তাগিদে তীব্র রোদ ও গরম উপেক্ষা করে কাজের তাগিদে বাইরে বের হচ্ছে।
শহরের কোর্ট এলাকায় ভাতে হোটেল ব্যবসায়ী রবিউল জানান, প্রচন্ড গরমে শহরের লোকজন আসছে না। সেকারনে তার ব্যবসা মোন্দা যাচ্ছে। বিক্রি নেই বললেই চলে। রিক্সা ওয়ালা আব্দুর রশিদ বলেন, রোজার মাসের শেষের দিক থেকে গরমে তার রোজগার কমতে শুরু করে। মানুষজন শহরে কম আসায়, রিক্সা ভাড়া কমে গেছে। কোন রকম ঈদ পার হলেও ভাল রোজগার না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা না খেয়ে দিন কাটাতে হচ্ছে।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা এ জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় কৃষকদের উদ্দ্যেশে এক পরামর্শে জানান, তাপ প্রবাহ থেকে ধান রক্ষার জন্য জমিতে সর্বদা ৫-৭ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। এ সময় কোন ভাবেই জমিতে পানির ঘাটতি না হয়।
এ সময় ধানের শীষ ব্লাস্ট রোগে আক্রান্ত হতে পারে। এ রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেন্টিভ হিসেবে বিকাল বেলা ট্রুপার ৮ গ্রাম ১০ লিটার পানি অথবা নেটিভো ৬ গ্রাম ১০ লিটার পানি ৫ শতাংশ জমিতে ৫ দিন ব্যবধানে দু’বার স্প্রে করতে হবে। ধানে বিএলবি ও বিএলএস রোগ ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে ৬০ গ্রাম থিওভিট, ৬০ গ্রাম পটাশ, ২০ গ্রাম জিংক ১০ লিটার পানিতে সমভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর