1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নাসিরনগরের সাথে হবিগঞ্জের লাখাইয়ের গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে হবিগঞ্জের লাখাই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে সংশ্লিষ্ট থানা এলাকা থেকে পুলিশ এসে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় বৈশাখী মেলা চলছে। এ উপলক্ষে আশে পাশের এলাকা  লোকজন আসে। মঙ্গলবার বিকেলে পাশের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের এক যুবকের সঙ্গে ফান্দাউকের এক যুবকের কথা কাটাকাটি হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসাও করে দেওয়া হয়। তবে সন্ধ্যায় দুই পক্ষের সীমানার একটি মাঠে শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে উভয় পক্ষের অন্তত  ২০ জন আহত হয়েছে।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহাগ রানা জানান, দুই গ্রামের দুইজনের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। তবে তাৎক্ষনিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ২২ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর